হায়রে আমার মনমাতানো দেশ, হায়রে আমার সোনাফলা মাটি।
তুমার জন্য আমরা বিদেশে পইরা থাকি। কতভাবেই না মানসম্মান মাটিতে ফালাইয়া টাকা উপার্জন করি। আর তুমি আমাগোরে মনে কর তোমার দাস। কেন? আমরা কি তুমার সন্তান না। আমরা কি দেশ মাতাকে ভালবাসি না। দেশের মাটিতে যদি আমরা আয়রুজগার করবার পাইতাম, তাইলে কি আর এই বিদেশে মরবার আসি?
কত রকমের নুংরা কাজ কইরা ,চোক্ষর পানি কাউরে দেখবার না দিয়া আমরা দিন গুলানে পার করি। আমগো মনে কি ব্যাথঅ লাগে না। আমগো দিলে কি চিড় ধরে না? দেশের লাইগা আমাগোরেও তো বুক ফাইটা যায়। আম্মা, আব্বা, ভাই, বইনরে সেইহানে থুইয়া আইছি। তাগোর জীবনটারে আর এট্টু বালা করবার লাইগা জানপানি কইরা খাটতাছি। তারপরও দেশ আমাগোরে সন্মান দেয় না। কি যে খারাপ লাগে, তা কেমনে কই।
10/4/08
হায়রে
Posted by
Cheetah

